ক্রীড়া ডেস্কঃ আবার আর্জেন্টিনায় খেলবেন মেসি, রোনালদোকেও আমন্ত্রণ মেসি ও রোনালদোকে একই দলে খেলতে দেখা যেতে পারে। ছবি: এআই দিয়ে বানানো
আর্জেন্টিনা জাতীয় দল থেকে পাকাপাকিভাবেই অবসর নিয়েছেন লিওনেল মেসি। তবে দেশের মাটিতে এ বছরই মেসিকে আবারও খেলতে দেখা যাবে।
উপলক্ষ আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচ। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ ম্যাচ।
মেসির অংশগ্রহণ নিশ্চিত করেছেন তেভেজ। শুধু তা-ই নয়, এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকেও আমন্ত্রণ জানিয়েছেন তেভেজ।
রাজি হলে একই দলে খেলতে দেখা যেতে পারে দুই মহাতারকা মেসি ও রোনালদোকে।
গতকাল (২৬ নভেম্বর) মেসির অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন আয়োজকেরা। এর আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারেও মেসির খেলার কথা জানিয়েছিলেন তেভেজ। ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর চার বছর পর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে চান আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।