বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলা মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে পদক তুলে দেন।

দুগ্ধজাত পণ্য উৎপাদনের সময় উপজাত হিসেবে তৈরি হয় ছানার পানি। সাধারণত এর বড় একটি অংশ ফেলে দেওয়া হয়। এই উপজাতকে কাজে লাগিয়ে পুষ্টিসমৃদ্ধ গাঁজনকৃত পানীয় তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন অধ্যাপক হুমায়ুন কবির। তাঁর গবেষণার বিষয় ছিল ‘দুগ্ধ উপজাত (ছানার পানি) পুনর্মূল্যায়ন প্রযুক্তি’।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির জন্য খাদ্য নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়।
