1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন যারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ডিসেম্বর মাসে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সরকারি ছুটি। এর পরের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি।

তবে মাঝখানে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিন অফিস খোলা থাকবে। এই দিন ছুটি নিতে পারলেই ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিনের অবকাশ কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে এ সুযোগ সবার জন্য প্রযোজ্য হবে না। যেসব সরকারি চাকরিজীবীর কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি, কেবল তারাই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে এ সুযোগ নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর। কারণ, সব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে না।

 

 

ফলে সরকারি চাকরিজীবীদের একটি অংশের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ থাকলেও বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে তা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া