1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

থাক

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
কোথায় গেলে স্বস্তি খানিক পাব
কাটছে জীবন দারুণ গতিহারা
চলতে-ফিরতে কষ্ট পায়ে পায়ে
আগের মতো পাই না প্রাণের সাড়া।
চোখের জ্যোতি যাচ্ছে কমে তাই
চশমা ছাড়া চলে না আর মোটে
অস্থি-মজ্জা ক্ষয়ের জ্বালায় ভার
মন মেজাজটা বিষিয়ে ভারী ওঠে।
চঞ্চলতার প্রভাব গেছে কমে
ভাল্লাগে না আড্ডা দিতে তাই
ঘরে বসেই কাটাই সারাবেলা
ধর্মচর্চা করেই শান্তি পাই।
দিনে দিনে বয়স যাচ্ছে বেড়ে
চুলগুলোতেও ধরেছে তাই পাক
স্মৃতিশক্তি পাচ্ছে ভীষণ লোপ
ওসব কথা আজকে না হয় থাক।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া