1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

নম্বর ঘষামাজা করে চাকরি, রেলওয়ের সাবেক দুই কর্মকর্তার কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

রেলওয়ের নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা করে একজনকে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় পূর্বাঞ্চলের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন।

দণ্ডিতদের মধ্যে সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন।

রায়ের সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১০ সালে চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ রেলওয়ে। ১০৯ জন আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। তাঁদের মধ্যে চারজন উত্তীর্ণ হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া