এদিকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম এর নবনির্বাচিত কমিটি। ইনার হুইলের ২০২৬–২০২৭ কার্যবর্ষের প্রতিপাদ্য ‘বিকশিত হই, সমৃদ্ধ হই’–এর আলোকে নতুন কার্যবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ২৫ জন। এর মধ্যে এক্সিকিউটিভ কমিটিতে আছেন ৭ জন, ইসি মেম্বার ৬ জন ও চাটার্ড ও জেনারেল মেম্বার ১১ জন। IWC of Zenith Chattogram নামে সংগঠনটির ফেসবুক পেইজ রয়েছে। এছাড়াও রয়েছে তাদের নিজস্ব ওয়েব সাইট। যেখানে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে প্রতিনিয়ত।
যার হাত ধরে ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম এর যাত্রা তিনি হলেন- জারিন নিজাম শেখ। ইনার হুইলের সঙ্গে যিনি ৮ বছর ধরে যুক্ত। মানবিক কাজে যুক্ত ছিলেন পরিবারের সবাই। সেই অনুপ্রেরণায় তিনিও নিজেকে এ কাজে যুক্ত করেছেন। সেই লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম গঠনের উদ্যোগ নেন তিনি। যাত্রার শুরুতেই দক্ষতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এসময় তিনি কানাডা, মালয়েশিয়া ও ভারতের ইনার হুইল ক্লাবগুলোর সাথে সংযোগ স্থাপন করেন। পাশাপাশি ক্লাবগুলোর সঙ্গে সরাসরি আন্তর্জাতিক যৌথ প্রকল্পও শুরু করেন তিনি।
‘আইডব্লিউসি অফ জেনিথ চট্টগ্রাম’প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই একাধিক পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে-দৃষ্টান্তমূলক কার্যক্রম ও অসাধারণ নিষ্ঠার স্বীকৃতি এবং ২০২৬ সালের জুন মাসে অনুষ্ঠিত আইডব্লিউডি ৩৪৫-এর ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলিতে জারিন নিজাম শেখ ‘এক্সেমপ্ল্যারি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।
এদিকে সাংগঠনিক দক্ষতা ও কাজের স্বীকৃতি স্বরূপ জারিন নিজাম শেখ (২০২৬–২০২৭) সালের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সাধারণ সম্পাদক রিজওয়ানা সালেহ, সহসভাপতি মেনকা হোসেন, কোষাধ্যক্ষ তামান্না মিথিলা, আন্তর্জাতিক সেবা সমন্বয়ক সানজিদা চৌধুরী এবং সম্পাদক নিধা চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন তাজরুবা বাশার আনোয়ার, জুবেদা বানু সীমা, সায়মা হানাফি চৌধুরী, রাশেদা মঞ্জুর, শামশেদ বেগম রুনা ও মানজুমা মজুমদার।
সামাজিক ও মানবিক কাজের পাশাপাশি নারীদের সচেতনতা বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে ইনার হুইল ক্লাব অব জেনিথ চট্টগ্রাম। পাশাপাশি শিশুদের উন্নয়নেও কাজ করে যাচ্ছে।








