শুক্রবার (২৭ নভেম্বর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওমর ফারুক ইউসুফ।
বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব।








