1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ক্লপের জাদুতে দিশেহারা নেদারল্যান্ডস, জার্মানির বড় ব্যবধানে জয়

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

জার্মানির বার্লিন শহরে অলিম্পিয়াস্টাডিয়ন স্টেডিয়ামে এক অপ্রতিরোধ্য ম্যাচ উপভোগ করলেন জার্মান সমর্থকেরা। জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপের সামনে রিতীমত দিশাহারা ডাচ দলেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক জার্মানি ৫-০ গোলের ব্যবধানে হারাল জাভি হার্নান্দেজের টিমকে।১৯৫৯ সালের পর ডাচদের ইতিহাসে এই প্রথম বড় ও লজ্জাজনক হার।

ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা বেশ দাপুটে ছিল। ডাচ রক্ষণশীলে সবসময় ব্যস্ত রাখছিলেন জার্মানির দুই লেফট ও রাইট উইঙ্গার গ্রুদা ও শেরহান্ট। জার্মানির সামনে বেশ কয়েকটা সুযোগ আসলেও গোলের দেখা পেতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ম্যাচের ৪১তম মিনিটে এক দুর্দান্ত শটে দলকে এগিয়ে নিয়ে যান শেরহান্ট। তার গোলে ১-০ অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিকেরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে জার্মান দল ডাচদের উপর আরও চড়াও হয়। ম্যাচের ৬০ মিনিটে ডি-বক্সের আগ থেকে এক দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টৎস। তার ঠিক পাঁচ মিনিট পর ডাচদের জালে গ্রুদার ক্রস থেকে হেডে গোল করেন ডর্টমুন্ড সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেক। ৭১ মিনিটে গ্রুদার এসিস্ট থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভির্টৎস।

হার না মানা জার্মানি চার গোলের মধ্যেও থেমে থাকেনি যেন গোলের ক্ষুধা কাটেনি । ৭৭ মিনিটে শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন গ্রুদা। গ্রুদার গোলের মাধ্যমে পাঁচ গোলের জয় নিশ্চিত করেন ইয়ুর্গেন ক্লপের দল।

গ্রুপ পর্বে তিন নাম্বারে থাকা দল নেদারল্যান্ডস এর জালে গোলের উৎসব বইয়ে দিয়ে সবার শীর্ষে থেকে ন্যাশনসলীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইয়ুর্গেন ক্লপের দল।
একইসময় গ্রুপ পর্বের অপর ম্যাচে সার্বিয়া ও গ্রীসের মধ্যবর্তী ম্যাচে ১-০ গোলে সার্বিয়াকে হারার পরও গ্রীসের ভাগ্যে কোয়ার্টার ফাইনালের টিকিট জোটেনি। রেটিং পয়েন্টে গ্রীসের থেকে এগিয়ে থাকায় গ্রুপ পর্বের দ্বিতীয় অবস্থানে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যরাও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল। বাকি দুই দল ইউফা ন্যাশনসলীগ থেকে বিদায় নিল।

জার্মানি ও নেদারল্যান্ডসের আজকের ম্যাচটি ছিল একপেশে আধিপত্যের অসাধারণ প্রদর্শনী। কোচ ইয়ুর্গেন ক্লপ জার্মানির হারিয়ে যাওয়া ফুটবলীয় পরিচয় ফিরিয়ে আনার পাশাপাশি তিনি যেন আবারও সমর্থকদের মনে ফুটবলের প্রতি সেই পুরোনো আবেগ ও ভালোবাসা জাগিয়ে তুলেছেন।

ক্লপের প্রত্যাবর্তনটা যেন নতুন এক অধ্যায়ের শুরু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া