1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

দোষী হলে শুধু জরিমানা নয়, ম্যানচেস্টারের কঠোর শাস্তি চান সাবেক চেয়ারম্যান

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ম্যানচেস্টার সিটি দোষী সাব্যস্ত হলে শুধু আর্থিক জরিমানা যথেষ্ট হবে না বলে মনে করেন ক্লাবটির সাবেক চেয়ারম্যান ডেভিড বার্স্টাইন। তার মতে, অভিযোগ প্রমাণিত হলে ক্লাবটিকে আরও কঠোর শাস্তির মুখোমুখি

সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের ১১৫টি অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে। মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি এবং সিটি জানিয়েছে, প্রক্রিয়াটি চলমান রয়েছে।

১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত সিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা বার্নস্টাইন এক অনুষ্ঠানে এই প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানান।

তার মতে, দীর্ঘদিন ধরে চলতে থাকা এই আইনি প্রক্রিয়া ক্লাবটির ওপর অনিশ্চয়তার চাপ তৈরি করছে। আপিলসহ পুরো প্রক্রিয়া বছরের পর বছর চলতে থাকলে তা ইংলিশ ফুটবলের জন্যও ক্ষতিকর হবে বলে মনে করেন তিনি।

বার্নস্টাইন বলেন, অভিযোগগুলোর পর ক্লাবটি দোষী সাব্যস্ত হলে তার প্রিয় ক্লাবকে “অত্যন্ত কঠোর শাস্তির” মুখোমুখি হতে হবে। শুধু অর্থদণ্ড দিয়ে বিষয়টির সমাধান করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি “ব্যক্তিগত ও গোপনীয় প্রক্রিয়ার” মধ্যে থাকায় এ নিয়ে তারা কোনো মন্তব্য করবে না।

সিটির বিরুদ্ধে অভিযোগগুলোর সূত্রপাত ২০০৯-১০ মৌসুম থেকে। অভিযোগগুলোর অধিকাংশেই ক্লাবটি দোষী সাব্যস্ত হতে পারে—এমন ধারণার কথা প্রতিবেদনে এসেছে। তবে চূড়ান্ত রায় এখনও হয়নি এবং রায় এলে সিটি আপিল করতে পারে।

এদিকে যুক্তরাজ্যের সংস্কৃতি সচিব লিসা ন্যান্ডিও দ্রুত প্রক্রিয়াটির সমাধানের আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিষয়টি ফুটবল সমর্থকদের জন্য উদ্বেগের এবং নিয়মগুলো ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োগ হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।

২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক ছায়া প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নাইজেল হাডলস্টনও প্রক্রিয়াটি দ্রুত ও আরও স্বচ্ছভাবে শেষ করার আহ্বান জানিয়েছেন। তার মতে, দেরি হলে ইংলিশ ফুটবলের সুনাম নিয়ে আরও প্রশ্ন তৈরি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া