1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ইউসিটিসিতে নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নতুন শিক্ষার্থীদের বরণ আর গ্র্যাজুয়েটদের বিদায়ের মধ্য দিয়ে চট্টগ্রামের ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ে (ইউসিটিসি) অনুষ্ঠিত হয়েছে অটাম ২০২৬ সেশনের ফ্রেশার্স ওরিয়েন্টেশন ও গ্র্যাজুয়েটদের বিদায় অনুষ্ঠান।

শুক্রবার (২৭ নভেম্বর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে দিনব্যাপী এ অনুষ্ঠানে নবীন ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। ইউসিটিসির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওমর ফারুক ইউসুফ।

বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ুব চৌধুরী এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আওরঙ্গজেব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া