1. admin@dailyajkermedia.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

এআইয়ের যুগে মানবিকতা ধরে রাখার তাগিদ আইআইইউসির সম্মেলনে

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আইআইইউসির আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সঙ্গে পাল্লা দিয়ে মানবিক মূল্যবোধেরও বিকাশ ঘটানোর তাগিদ এসেছে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) আন্তর্জাতিক সম্মেলনে।

বক্তারা বলেছেন, প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবন সহজ করলেও মানবিক বোধ, নৈতিকতা ও মূল্যবোধকে উপেক্ষা করার সুযোগ নেই। বরং প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে মানবিক বিদ্যার সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় জরুরি।

বৃহস্পতিবার সকালে আইআইইউসির কলা ও মানবিক অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আলোচনা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, মানবিক বিদ্যা কেবল অতীতের জ্ঞান সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; বর্তমানকে বোঝা এবং আরও মানবিক ভবিষ্যৎ গড়ার জন্যও এটি অপরিহার্য।

তিনি বলেন, ‘হিউম্যানিটিজ ৫.০’ কোনো নতুন একাডেমিক বিষয় নয়। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন তৈরির একটি বুদ্ধিবৃত্তিক অঙ্গীকার এটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানববুদ্ধিমত্তাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে সৃজনশীল ও দায়িত্বশীল সহযোগিতার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক আজকের মিডিয়া